Tuesday, October 1, 2024

স্মৃতি



পড়লো মনে আজ তোর হাসির সেই ছল,
উজ্জ্বল চোখে ভেসে ওঠা কত কৌতূহল।
কোলে তোকে দেখানোর আছে সারা জগৎ 
কত গ্রীষ্ম, কত বসন্ত আরও কত শরৎ।

পুজোটা সেই এলো গড়িয়ে,
বছরটা যেন গেল ফুরিয়ে।
সেই প্যান্ডেলে, আঙ্গুল ধরে তোর,
দেখাতাম দূর্গার সেই ত্রিশূলের জোর। 

আবারও একদিন দেখা হবে যেদিন,
ঘুরবো তোকে কাঁধে নিয়ে সেদিন। 
হাসবি তো তুই আমায় দেখে?
ধরবি তো তুই আমায় জড়িয়ে?

No comments:

Post a Comment