Friday, February 24, 2012

মা দূর্গা

Courtesy: Google Images
বছর পর মুখখনি দেখিব বলে আসছি মা তোমার কাছে,
শরণে ডেকে রাখিও মা আমাকে নিজের দৃষ্টির কাছে!
শরতের আনন্দ মা তুমি দুর্গতিনাশিনী,
ঢাক ঢোল দিয়ে ডাকছি  মা তুমি এস মায়াবিনি!
চারি দিকে আনন্দের রং খেলা আর শুধু অপেক্ষা,
এস মা এস হৃদয়ে বাজিছে কাশ, ঢোল আর ঘন্টা!!

হারানো ব্যথা

দিবা রাত্রি কাটিল যাহার প্রতীক্ষায় , কেন তা পেয়েও নাহি আমার মন উত্তেজিত,
সেই প্রফুল্লিত আনন্দ থেকে কেন আমার মন রইলো বঞ্ছিত!
যাকে রেখে হৃদয়ের ভাঁজে ভাঁজে গড়ে তুলেছিলাম বলে ভাবতাম,
Courtesy: Google Images
এখন কেন যে মনে করতে পারিনা আমি কেনই বা ওকে এতটা চাইতাম!

প্রতিবিম্বে যাতে তোমার পরশ পাই সে আলো আমি আজও খুঁজে বেড়াই,
সে রাতের মিষ্ট আলাপের সুগন্ধে আমি আজও নিমেষে হারিয়ে যাই!
হৃদয় বিনার সুরে ভেজা সেই গানের হারানো বেথা,
স্মৃতিতে ঘুরিয়ে আনে তোমার মুখস্পর্শ করা সেই কথা!

আদরের চাদরে ঘুমিয়ে ছিলাম বটেই আমি সেই জ্যোত্স্না রাতে,
ঘুরেও যে তাকাবেনা আর, কোনো দিনও পারিনি আমি তা ভাবতে!
আলোয়ে তোমার হয়েছিল প্রকাশিত যে দিনের বেলা গুলো,
যেন হারিয়ে গেল কোন অন্ধকারে সেই রং ছড়ানো আলো!


করেছিলাম বিশ্বাস যে প্রতিটি কোথায় তোমার,
ভেজা চোখের পাতায়ে আনা সেই  নির্মলতার জোয়ার!
বুঝিতে পারিলাম না কেন যে তুমি গেলে আমায়  এড়িয়ে,
রইলাম শুধু আমিই হারিয়ে তোমার প্রেমের এই কবিতায়ে!